ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় সীমানা বিরোধে সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ভাঙচুর

ভাঙ্গুড়ায় সীমানা বিরোধে সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ভাঙচুর

পাবনার ভাঙ্গুড়ায় দুই ভাইয়ের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে লোকজন নিয়ে দফায় দফায় সংঘবদ্ধ হয়ে ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার সালিশ হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি।

এরই ধারাবাহিকতায় সকালে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়।

আরও জানা যায়, পুলিশ আসার খবরে ক্ষুব্ধ হয়ে পুনরায় বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন সিদ্দিকের বাড়িতে দ্বিতীয় দফায় ভাঙচুর চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাড়িঘর ভাঙচুর,সংঘবদ্ধ হামলা,সীমানা বিরোধ,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত