
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ইউপি সদস্য শেখ ফরিদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার হওয়া শেখ ফরিদ হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়রা গ্রামের শেখ ঈমান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ৩১ জুলাই শুক্রবার রাতে হরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পূর্ব পাশ থেকে শেখ ফরিদকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে শেখ ফরিদকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি মানবেন্দ্র বালো।