ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি গো-খামারের ৩টি গাভীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরম হতাশায় ভুগছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার টিয়ার বন্দর গ্রামের আমজাদ আলী দীর্ঘদিন ধরে তার খামারে ৭টি গাভী লালন-পালন করে আসছিলেন।

সোমবার রাতে ওই খামারের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে। এতে খামারের ৩টি গাভী বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

খামারি আমজাদ আলীর দাবি, বৈদ্যুতিক লাইনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও তা মেরামত করা হয়নি। তিনি গাভী লালন-পালন করেই জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে খামারির ৩টি গরুর মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে ওই লাইনটি শাহজাদপুর জোনের আওতাধীন নয়। বৈদ্যুতিক লাইনটি পাবনা সমিতির আওতায় রয়েছে।

এদিকে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সাড়ে ৬ লাখ টাকা,৩ গাভীর মৃত্যু,বৈদ্যুতিক তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত