
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় দুর্গাপুর পৌরসভার খরস মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা এস. এম. ওয়াদুদ, সভাপতি ওয়ালি হাসান কলি, সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নুর আলম খান, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, খরস মাদ্রাসার মোহতামিমসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা।