ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় কমিটি গঠন

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় কমিটি গঠন

ঢাকা-ঈশ্বরদী রেললাইনের সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে প্রধান করে মঙ্গলবার দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এ কমিটির অন্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনায় ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। এ সময় যমুনা নদীর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ওই ট্রেনের ‘ঝ’ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খুলে পড়ে।

এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন নিয়ে যান্ত্রিক প্রকৌশলী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং লাইনচ্যুত বগি উদ্ধারের কার্যক্রম শুরু করেছেন। তবে এ উদ্ধারকাজে প্রায় ৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটি গঠন,লাইনচ্যুতের ঘটনা,সিল্কসিটি এক্সপ্রেস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত