ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো, ওই উপজেলার মোজাফফরপুর গ্রামের আসামি আল আমিন, খৈচালা গ্রামের ভজন কুমার উরাও, হাটপাঙ্গাশী গ্রামের আব্দুল মোতালেব, দৈবগাতি গ্রামের জাকির হোসেন ও আকন্দপাড়া গ্রামের সুজন আকন্দ।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ অভিযানে ওই ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আল আমিন ও ভজন কুমার উরাও সাজাপ্রাপ্ত আসামি এবং অপর ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

ইতোমধ্যেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

৫ আসামি গ্রেপ্তার,সাজাপ্রাপ্ত,পুলিশের অভিযান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত