ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া মোড়ে অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী ব্যবসায়ী রাশেদা টুলুকে (৬৩) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার করা হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নারী ব্যবসায়ী গ্রেফতার,১০৪ বোতল স্ক্যাফ,উল্লাপাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত