ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী শওকত শেখ নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুষ্টিয়ার খোকসা থানার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল।

এ সময় শওকত শেখ (১৫) শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাংশা থানার বসাকুষ্টিয়া এলাকার একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

ঘটনার পর শিশুটির বাবা পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত কিশোরের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিশোর গ্রেপ্তার,অভিযোগ,শিশু ধর্ষণ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত