ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সিএনজি চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সিএনজি চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর সিএনজি চালক মিলন সেখের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই সিএনজি চালক বগুড়া শহরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গত ২ আগস্ট বগুড়া শহরে সিএনজি চালিয়ে আর বাসায় ফেরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি নামক স্থানে একটি খালে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাড় ভেঙে হত্যার পর লাশটি ওই খালের ভেতরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

লাশ উদ্ধার,সিএনজি চালক,নিখোঁজের ৫ দিন,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত