ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বোয়ালমারীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বোয়ালমারীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ফোরাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) বিকেলে বোয়ালমারী উপজেলা শহরের বড় পুকুর পাড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বোয়ালমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা শহরের বিভিন্ন স্থানে নৃত্যের তালে তালে নাচ-গানে মিলিত হন আন্তর্জাতিক আদিবাসী গোষ্ঠীর নারী-পুরুষরা। আনন্দ-উল্লাসে তারা দিনটি উপভোগ করেন। তাদের ব্যতিক্রমী মনোমুগ্ধকর নৃত্য দেখতে উৎসুক জনতা উপস্থিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম ফরিদপুর জেলার সভাপতি নিতাই সিং, ফরিদপুর জেলা আদিবাসী ফোরামের সহ-সভাপতি সুশান্ত মাহাতো, ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার, ফরিদপুর জেলা নারী বিষয়ক সম্পাদক সুচিত্রা মাহাতো, ময়না ইউনিয়ন সভাপতি হৃদয় মাহাতো, সহ-সভাপতি মুকুল মাহাতো, লতা মাহাতো, ময়না ইউনিয়ন নারী বিষয়ক সম্পাদক, বোয়ালমারী পৌর সভাপতি মাধব সরকার ও বোয়ালমারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক উত্তম কুড়ি প্রমুখ।

আলোচনা সভায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আদিবাসী দিবস,বোয়ালমারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত