
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক খান (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।
গ্রেপ্তারকৃত মো. রাজ্জাক খান হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের জালালদি গ্রামের মো. তারা খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২ আগস্ট বুধবার রাতে উপজেলার চরাঞ্চলে আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাটের পাশ থেকে মো. রাজ্জাক খানকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।