ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অবদান, সপ্তমবার পুরস্কৃত শাহাদাত

যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ অবদান, সপ্তমবার পুরস্কৃত শাহাদাত

মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ট্রাফিক বিভাগের এ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। এ নিয়ে তিনি মানিকগঞ্জ জেলায় সপ্তমবারের মতো বিশেষ স্বীকৃতি পেলেন।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুলাই-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর এটিএসআই মো. শাহাদাত হোসেন এ অর্জনের জন্য মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খানসহ ট্রাফিক ইউনিটের সকল টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআই ও দায়িত্ব পালনে সহযোগিতাকারী সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, মানিকগঞ্জ শহরের যানজট নিরসন, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান।

এ সময় তিনি সড়ক শৃঙ্খলা বজায় রাখতে মানিকগঞ্জবাসীর সহযোগিতাও কামনা করেন।

পুরস্কৃত শাহাদাত,বিশেষ অবদান,যানবাহন নিয়ন্ত্রণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত