ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর এলাকায় অভিযান চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী বেগমকে (৬৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার,নারী ব্যবসায়ী,মাদকবিরোধী অভিযান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত