ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঢাকার বনানীতে হোটেল শেরাটনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৫ আগস্ট) সকালে সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন মির্জা মো. আরিফুর রহমান এবং মহাসচিব হয়েছেন মো. ওয়াহিদ মিয়া।

কমিটির সহসভাপতি হয়েছেন মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার ও আ ফ ম আনোয়ার হোসেন খান। যুগ্ম মহাসচিব হয়েছেন কাজী মঈন উদ্দিন ও মো. নাজমুল হক। কোষাধ্যক্ষ মেহেদি হাসান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তবা তানু।

এ ছাড়া প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক মু. সাইফুল হক শাফিন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোন্দকার সোয়েব ওয়ালেস, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক মনোয়ার শিকদার, সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক নাইমুল হক জোয়ারদার, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল রেজা, স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মাদ তিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নিয়ামত উল্লাহ, আপ্যায়ন সম্পাদক মনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক বেনজীর আহমেদ তাবরীজ দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. আনিছুজ্জামান রানা, মো. সিদ্দিকুর রহমান, মো. মাসুদুর রহমান, এস এম ইসতিয়াব ও মো. মাশরুর রহমান।

১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মাদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামিম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া ও আফজাল হোসেন খান পলাশ।

সংগঠন সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা উন্নয়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।

নতুন কমিটি গঠন,স্কুল অ্যালামনাই,ফরিদপুর জিলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত