ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) সহ পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, আমি জানি না।’

এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।’

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত ৫,বোমা বিস্ফোরণ,মহিলা মাদ্রাসা,মাদারীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত