
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর গ্রামের মেহগনি গাছের বাগান থেকে এনজিও পরিচালক আরিফুল ইসলামের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকায় সোনার বাংলা এনজিওর পরিচালক ও ওই গ্রামের দানেজ আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার ভোরে ওই গ্রামের মেহগনি বাগানের একটি গাছের সঙ্গে এনজিও পরিচালক আরিফুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে, তার এ মৃত্যু নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।