ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার পাটধারী বাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে। তারা হলো নাটোরের সিংড়ার গোয়ালবাতান গ্রামের পিকআপ চালক রেজওয়ান হোসেন (৩৫) ও বগুড়া সদরের হেলেনসা পাড়া গ্রামের ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০)।

এ ঘটনায় মহাসড়কে লাশ রেখে অবরোধ করা হয়েছে। এ অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার ভোরে উল্লেখিত স্থানে বগুড়াগামী ট্রাকের সঙ্গে নগরবাড়িগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং পিকআপ চালক রেজওয়ান হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পর পুলিশ বিলম্বে ঘটনাস্থলে আসা নিয়ে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন বিক্ষুব্ধ স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে প্রায় ৩ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপ ও অনুরোধে এ অবরোধ প্রত্যাহার করা হয় এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। কোনো অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

নিহত ২,চালকসহ,ট্রাক-পিকআপ সংঘর্ষ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত