ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পৃথক অভিযানে রাজবাড়ীতে ৯ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

পৃথক অভিযানে রাজবাড়ীতে ৯ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ৯ জনের বিরুদ্ধে মোট ১০টি ওয়ারেন্ট রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সদর থানা পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের রুনু শেখের ছেলে মো. হৃদয় শেখ (২১), পাকুরিকান্দা গ্রামের মৃত ইসমাঈল খাঁর ছেলে মো. ইব্রাহিম খাঁ, চর লক্ষীপুর গ্রামের আলামিন মণ্ডলের স্ত্রী সুমি বেগম, মৃত আদু মণ্ডলের ছেলে কুদ্দুস মণ্ডল, রায়হানের স্ত্রী বিলকিচ বেগম, স্বজনকান্দা গ্রামের উজ্জল কুমার কুণ্ডুর স্ত্রী মুক্তিরানী রায়, বার্থা গ্রামের মো. ফজের আলীর ছেলে মো. আতাউর রহমান খোকন, কৃষ্ণপুর গ্রামের আবু বক্কারের ছেলে মো. সোহেল মোল্লা ও খানখানাপুর গ্রামের মো. খোরশেদ শেখের ছেলে মো. রাসেল সেখ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার,৯ ওয়ারেন্টভুক্ত আসামি,রাজবাড়ী,পৃথক অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত