ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক রাজু ইসলামের (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের এমদাদুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত যুবক মঙ্গলবার দুপুরে সেচ মোটরের পাশে ডোবায় মাছ ধরছিল। এ সময় অসাবধানতাবশত ডোবার পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে যুবক রাজু ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি ইমাম জাফর আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনাটি জেনেছি। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

যুবকের মৃত্যু,বিদ্যুৎস্পৃষ্ট,মাছ ধরতে গিয়ে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত