ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত রিকশাচালকের মৃত্যু

সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত রিকশাচালকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া পূর্বপাড়া আদর্শগ্রামে আহত রিকশাচালক নজরুল ইসলাম (৫০) মারা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) আবু বকর মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত নজরুলকে হাসপাতালে ভর্তি না করে নিজ বাড়িতে চিকিৎসা করছিল। শনিবার সকালে নিজ বাড়িতেই সে মারা যায়।

এ নিয়ে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

রিকশাচালকের মৃত্যু,সংঘর্ষের ঘটনায় আহত,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত