ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভাঙ্গায় ৪ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের শুকুর আলীর ছেলে মো. মিন্টু আলী (৩৬) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আলী হোসেনের মেয়ে মোছা. নুরজাহান বেগম (৪২)।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপুড়িয়া সদরদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ১৩৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানায়, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,স্কাফ সিরাপ,৪ লাখ টাকার,ভাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত