ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম শফিকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। তিনি একই এলাকার পাইকপাড়া গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শফিকুল ইসলাম জেলহাজত থেকে জামিনে বের হওয়ার পর পুলিশকে সংবাদ দেওয়ার জের ধরে বনবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে নজরুল ইসলামকে (৫৫) হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট রাতে বনবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে নজরুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার দুই দিন পর, ২৯ আগস্ট সকালে নিজ বাড়িতে নজরুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরদিন সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সয়দাবাদ এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২-এর একটি দল। অভিযানে শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসামি গ্রেপ্তার,হত্যা মামলার আসামি,র‌্যাবের অভিযান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত