ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্সের মালিক স্বপন কুমার দত্তকে ৩০ হাজার টাকা, মেসার্স আলম স্টোরের মালিক রবিউল আলমকে ২০ হাজার টাকা, ভাই ভাই ফল ভান্ডারের মালিক আব্দুল আলীমকে ৫ হাজার টাকা, মেসার্স বাবা-বাবা-মায়ের দোয়া ডিমের আড়তের মালিক আকন্দকে ১ হাজার টাকা এবং মেসার্স তোফাজ্জল স্টোরের মালিক তোফাজ্জল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিমানা,৫ ব্যবসা প্রতিষ্ঠান,বিভিন্ন অপরাধ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত