ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

কার্ড বিতরণ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন মসজিদ, মন্দির ও পুরোহিতদের বিভিন্ন ভাতা মিলিয়ে এক লাখের বেশি কার্ড প্রদান করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর ফুলগাজীতে উপস্থিত থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সভাকক্ষে উপস্থিত থেকে এসব কথা বলেন বুলু।

তিনি আরও বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে হবে এবং যারা ধর্মের অপব্যাখ্যা দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিন, জেলা কৃষি কর্মকর্তা, নির্বাহী অফিসার কায়েসুর রহমান, ওসি শামসুজ্জামান, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, মহসিন আলম, আহসান উল্যা সহ অনেকে উপস্থিত ছিলেন।

বুলু,মাইলফলক,বাংলাদেশের ইতিহাস,কার্ড বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত