ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক মডেল হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে মানবকল্যাণমূলক খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলার ৯টি উপজেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

এ সময় তিনি বলেন, ‘আজকের দিনে মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রার্থনা করি এবং ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াব। সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।’

অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী পুলিশ সুপার শহিদুল হাসান, অতিরিক্ত শিক্ষা অফিসার খন্দকার আব্দুল আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান,৮৫২ মেধাবী শিক্ষার্থী,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত