ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুস সালাম ওরফে জতি (৬১) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই উপজেলার বারুহাস গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে ওই কিশোরী বাড়ির পাশে পুকুরপাড়ে একা অবস্থান করছিল। এ সুযোগে ওই বৃদ্ধ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে ওই বৃদ্ধ পালিয়ে যান। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর বাবা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে ওই দিন রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে, বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার এ ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃদ্ধ গ্রেপ্তার,ধর্ষণচেষ্টার অভিযোগ,প্রতিবন্ধী কিশোরী,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত