অনলাইন সংস্করণ
১৯:৪৭, ২১ অক্টোবর, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে জার্মান প্রাচীর লিপজিগ। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। তবে বিগ এই ম্যাচের আগে বড় চিন্তা কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতা। পায়ের চোটের কারণে এই ম্যাচে ডাগআউটে থাকবেন সহকারী কোচ অ্যারন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
স্প্যানিশ লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামছে মরিনিওর দল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ। দুই দলের শেষ ৪ বারের দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে ২ ম্যাচে, ১টি জিতেছে লাইপজিগ এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ইউসিএলে শেষ ষোলোতে ১-১ গোলে ড্র করে দুই দল।
ঘরের মাঠের চেনা দর্শক এবং ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম সাথে কিলিয়ান এমবাপ্পে এবং এন্ডিকদের একসঙ্গে খেলানোর আভাসও দিয়ে রেখেছে কোচ মরিনিও। বুন্দেসলিগায় শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরে মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে রয়েছে লাইপজিগ। তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।
রাতের সবচেয়ে হাইভোল্টেজ ও রুদ্ধশ্বাস ম্যাচটি মঞ্চস্থ হতে যাচ্ছে বায়ার্নের ডেরা অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। সাম্প্রতিক সময়ে আর্সেনাল ইউরোপের অন্যতম ভয়ংকর দল হলেও বায়ার্নের ঘরের মাঠে গানার্সদের ইতিহাস খুব একটা সুখকর নয়। ২০০১ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মোট ৭ বার মুখোমুখি হয় দুদল।
এরই মধ্যে ৫ বার জয়ের সুখকর স্মৃতি রয়েছে বায়ার্নের। তবে পরিসংখ্যান স্বস্তি দিলেও কোচের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দলটি। দলের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি অসুস্থতার কারণে ম্যাচে দলকে নেতৃত্ব দেবে সহকারী কোচ অ্যারন।
সবশেষ ঘরের মাঠে লাইপজিগকে ৬ গোল দেয়া বায়ার্নের এই ম্যাচে মূল ভরসা লুইস দিয়াজসহ হ্যারি কেইন। বিপরীতে বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের তারুণ্যনির্ভর আর্সেনাল মাঝমাঠ ও আক্রমণে গতির ঝড় তুলতে প্রস্তুত।
সিরিআ টেবিল টপার ইন্টার মিলানের প্রতিপক্ষ শাখতার।এবারের আসরে তারা বেশ ভালো ফর্মে রয়েছে। প্রথম দুই ম্যাচে ১ টি জয় এবং ১ ড্রয়ে ৪ পয়েন্ট এরই মধ্যে নিজেদের নামের পাশে যোগ হয়েছে শাখতারের।
তবে তবে সিরিআতে টেবিলের শীর্ষে থাকলেও লিগের শুরুটা মোটেই স্বস্তির হয়নি মিলানের।রিয়াল মাদ্রিদ এবং ক্লাব ব্রুজের কাছে হেরে টেবিলের তলানিতে অবস্থান দলটির। যে কারণে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।
দিনের অন্যম্যাচে নিজেদের দুর্গ ভিলা পার্কে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ নরওয়ের ক্লাব ভাইকিং এফকে। অফিসিয়াল কোনো টুর্নামেন্টে দুই দলের এটাই প্রথম দেখা। আর রাত পৌনে এগারোটায় ম্যানচেস্টার ইউনাটেডকে আতির্থ দেবে কোমো।