ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঘুড়ি, নৌভ্রমণ ও বাউলগানে মুখর সিরাজগঞ্জের চর উৎসব

ঘুড়ি, নৌভ্রমণ ও বাউলগানে মুখর সিরাজগঞ্জের চর উৎসব

সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে আনন্দঘন পরিবেশে প্রথমবারের মতো চর উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমবায় ও সামাজিক সংগঠন সমধারার আয়োজনে এ উৎসবের ইভেন্ট পার্টনার ছিল পর্যটন উদ্যোগ স্মার্ট ট্যুরিজম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর মেছড়া চরে এ উৎসব অনুষ্ঠিত হয়। রঙিন ঘুড়ি ওড়ানো, নৌভ্রমণ, বাউলসংগীত ও খাবারের আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্‌যাপন করা হয়।

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ জীবনযাত্রা ও চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা এবং স্থানীয় পর্যটনের আকর্ষণ হিসেবে চরাঞ্চলকে পরিচিত করা। এ উৎসবে শহর এলাকার অনেক পরিবারের শিশু ও অভিভাবকেরা অংশ নেন।

উৎসবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, সমধারার সভাপতি ও সাংবাদিক আব্দুল্লাহ আল সাফি, সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতীক মাহমুদ, স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা আসলাম উদ্দিন, লেখক ও সংগঠক শ্যামলী খান, কবি শামীমা আফরোজ হ্যাপি, লেখক সুরাইয়া ইসলাম, উদ্যোক্তা শামীমা সুলতানা সাথী, বাবলা বাশার, ব্যবসায়ী এনামুল প্রবাল, সাংবাদিক নাজমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চর উৎসব,সিরাজগঞ্জ,ঘুড়ি, নৌভ্রমণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত