ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই বাহিনীর আঞ্চলিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি।

অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও উভয় পক্ষের প্রতিনিধিরা ফলপ্রসূ ও গঠনমূলক মতবিনিময় করেন।

এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অনুষ্ঠিত আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

উচ্চপর্যায়ের বৈঠক,বিজিবি-বিএসএফ,পেট্রাপোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত