ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যাসহ মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যাসহ মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যাসহ পৃথক দুটি মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাবু মন্ডল (৪১) ও পৌর এলাকার মাসুমপুর মধ্যপাড়া মহল্লার আব্দুস সালাম (৪৮)। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই গৃহবধূকে মাঝেমধ্যেই নির্যাতন করতো স্বামী। এরই জের ধরে ২০১১ সালের ৮ নভেম্বর গভীর রাতে তাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে তার বাবা নুরুল হুদা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় দেন। সেইসাথে তাকে অর্ধালক টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এদিকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লায় অভিযান চালায় ডিবি পুলিশ । এ সময় আব্দুস সালামকে ৪০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে রোববার বিকেলে বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

যাবজ্জীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত