ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

যৌথ অভিযানে ঈশ্বরদীর আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

যৌথ অভিযানে ঈশ্বরদীর আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৬

পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৮)-সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, শনিবার (১৯) জুলাই রাত থেকে রোববার (২০ জুলাই) ভোর পর্যন্ত ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ফাঁড়ি, রূপপুর ফাঁড়ির যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি মিনহাজ ফকিরকে পৌর এলাকার শেরশাহ রোড থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও যৌথ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টের আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যৌথ অভিযান,আ.লীগ নেতা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত