ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজে মার্কিন বাহিনী ঢুকলে হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজে মার্কিন বাহিনী ঢুকলে হামলার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অভিযান ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করলে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো সরিয়ে নিতে নৌ অভিযান চালুর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই ইরানের পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি আসে।

ইরানি বাহিনীর দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই পথে চলাচলকারী সব জাহাজকে তাদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে।

এক বিবৃতিতে ইরানের সামরিক কর্তৃপক্ষ জানায়, সেখানে মোতায়েন বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচলের চেষ্টা করলে তা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, কোনো বিদেশি বাহিনী—বিশেষ করে মার্কিন সেনারা—হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হবে।

এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

হুঁশিয়ারি ইরানের,মার্কিন বাহিনী,হরমুজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত