ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ।

খবরে বলা হয়, জাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল। সেখান থেকে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার সময় এটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটি দিক পরিবর্তন করে এলাকা ত্যাগ করে বলে দাবি করা হয়েছে।

তবে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান সতর্ক করে জানায়, ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিন সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতি ছিল নাজুক। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে তাদের তেলবাহী জাহাজ জব্দ করে।

পরবর্তীতে গত ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি। সূত্র: ফার্স নিউজ

মিসাইল ছুড়েছে ইরান,যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ,হরমুজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত