
ইরান এখন কেবল টিকে থাকার চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত।
হরমুজ প্রণালিতে চলমান অবরোধ নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, পরিস্থিতি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আপনারা জানেন, এই অবরোধ অবিশ্বাস্যভাবে সফল হয়েছে; এটি যেন একটি ইস্পাতের দেয়াল। কেউ এই ব্লকেডকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না এবং আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।
দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে গতকালের হামলার বিষয়ে ট্রাম্প জানান, জাহাজটিতে গুলি চালানো হয়েছে ঠিকই, কিন্তু সেটি চলাচলে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা জাহাজ বহরের অংশ ছিল না সেটি।
ইরানের দ্বিমুখী আচরণের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়—তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে, আবার টেলিভিশনে গিয়ে বলে যে “আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি।
ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প আরও বলেন, তারা তো চুক্তি করতে চাইবেই। যখন আপনার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন কে না চুক্তি করতে চায়? আমরা এখন তাদের সঙ্গে যা খুশি তা-ই করতে পারি।
সূত্র: আল–জাজিরা।
আবা/এসআর/২৬