ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ২ বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় আরও ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশির নিহতের ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।

জানা যায়, সোমবার রাতেই নাবাতিয়েহর আরেকটি আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা হয়, যেখানে বাংলাদেশি অভিবাসীরা থাকতেন। এই হামলার পর আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা নিহত হন দুই বাংলাদেশি। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)।

আবা/এসআর/২৬

লেবানন,ইসরায়েলি হামলা,বাংলাদেশি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত