ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা

তিন দিনের সফরে চীনের বেইজিং বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বুধবার (১৩ মে) এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান তিনি। এটি গত দশ বছরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ নেতার চীন সফর। সফরে তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিবেন।

মূলত এই সফরটি গত মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা করায় সফরটি পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এই অবসরে চীন সফরে গিয়েছেন ট্রাম্প। তার এই সফরে ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা আলোচনায় গুরুত্বপূর্ণভাবে উঠে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার ঠিক আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার শি জিনপিংয়ের সহায়তার প্রয়োজন নেই।

বাণিজ্য, প্রযুক্তি এবং তাইওয়ান ইস্যুও ট্রাম্পের এ সফরে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, তিনি চীনকে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য তাদের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন। এসব কোম্পানির শীর্ষ নির্বাহীরাও তার সফরসঙ্গী হিসেবে আছেন।

অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে গত অক্টোবর মাসে হওয়া ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো, যা দুই দেশের মধ্যে শুল্ক বৃদ্ধির উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছিল।

তথ্যসূত্র: বিবিসি

বেইজিং,ট্রাম্প,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত