ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে তিন দশক আগের মামলা যুক্তরাষ্ট্রের

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে তিন দশক আগের মামলা যুক্তরাষ্ট্রের

প্রায় তিন দশক আগে মার্কিন নাগরিক হত্যা ও বিমান ভূপাতিত করার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিরা।

১৯৯৬ সালে কিউবান প্রবাসীদের মায়ামি-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউলের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ সংগঠনের কাজ ছিল নিয়মিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চাওয়া কিউবানদের খুঁজে বের করে তাদেরকে সহায়তা করা।

১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারিতে এমনই এক ফ্লাইট পরিচালনার সময় সংগঠনটির দুটো উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করে কিউবার যুদ্ধবিমান। কিউবা উপকূলের কাছে উড়োজাহাজ দুটি ভূপাতিত হয়। এতে চারজন নিহত হন। তাদের তিনজনই ছিলেন মার্কিন নাগরিক।

ওই ঘটনার পরপরই কিউবা সরকার তাদের বিরুদ্ধে গোপন অভিযানে জড়িত থাকার অভিযোগ তোলে ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ সংগঠনের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে এই অভিযোগ অস্বীকার করে।

আবা/এসআর/২৬

রাউল কাস্ত্রো,মামলা,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত