ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সমঝোতা চুক্তিতে পৌঁছাতে কাতার সফরে ঘালিবাফ-আরাঘচি

সমঝোতা চুক্তিতে পৌঁছাতে কাতার সফরে ঘালিবাফ-আরাঘচি

সাম্প্রতিক ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার লক্ষ্যে কাতারে গেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (২৫ মে) কাতারে পৌছান তারা।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার হয়েছে। এর মধ্যেই ইরানের এই দুই জ্যেষ্ঠ কর্মকর্তা দোহায় পৌঁছানো বিশ্ব সংকট মোকাবিলায় কী বার্তা দিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

এর আগে তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতিও কাতারে গেছেন।

আবা/এসআর/২৬

সমঝোতা চুক্তি,কাতার,সফর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত