ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরুর দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরুর দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আবারও শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এসব জাহাজ ওমানের কাছাকাছি একটি নিরাপদ রুট ব্যবহার করছে বলেও জানান তিনি।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘জাহাজগুলো চলতে শুরু করেছে। এর মধ্যে অনেকগুলো তেল নিয়ে হরমুজ প্রণালি থেকে বেরিয়ে আসছে।’

তিনি আরও লিখেছেন, ‘তারা (জাহাজ) দক্ষিণাঞ্চলের হাইওয়ে ব্যবহার করছে। এটি সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। এছাড়াও যাতায়াতের জন্য অন্য রুটও আছে।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার প্রকাশিত মার্কিন সামরিক বাহিনীর এক সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ অবরোধ শুক্রবারের নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত বহাল থাকবে।

সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর সামরিক অবরোধ কার্যকর রয়েছে, যা এই বন্দরগুলোতে সব ধরনের জাহাজের প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করছে। সুনির্দিষ্ট ও স্পষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ এটি অতিক্রম করার চেষ্টা করবেন না।

সূত্র: আল জাজিরা

আবা/এসআর/২৬

হরমুজ প্রণালি,জাহাজ চলাচল,শুরু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত