ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যুর পর দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পর কোনো আফটারশক বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বিএমকেজির বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে।

সংস্থাটি জানিয়েছে, তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক ডজন আফটারশকও অনুভূত হয়। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। সূত্র রয়টার্স

ইন্দোনেশিয়া,ভূমিকম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত