
সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, নেহা তোর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।