ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-না'গঞ্জ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-না'গঞ্জ সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার দাবিতে নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, ভুইঘর সহ বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়। এরপর শ্রমিকরা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্'ান নিয়ে ওভারপাস সহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। সেই সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কে দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও বাস যাত্রীদের। যাত্রীরা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যান। আবার অনেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে বসে থাকেন গাড়ির মধ্যে।

পরবর্তীতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। এরআগে দুপুর দুইটায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে শ্লোগান দিতে থাকেন। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এসময় একটি কাভার্ড ভ্যান ভাংচুর করা হয় বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্'লে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। শ্রমিকদের অভিযোগ, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের উর্ধগতিতে তারা যে পারিশ্রমিক পান এতে পরিবার নিয়ে তাদের খরচ কোনোনভাবেই চলে না। তাই যৌক্তিক কারণেই তারা মজুরি বাড়ানোর দাবি করছেন এবং বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। বেলা আড়াইটার দিকে সড়কের ভূঁইগড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের মুখোমুখি অবস্'ান তৈরি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত