অনলাইন সংস্করণ
১৫:০৩, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন তারা।
এসময় উপযুক্ত ক্ষতিপূরণ এবং পর্যাপ্ত সহায়তার দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ করেছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা।