অনলাইন সংস্করণ
১২:৩৯, ১৫ এপ্রিল, ২০২৫
রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আজ কমতে পারে দিনের তাপমাত্রাও।
আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল বুধবার খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রায় বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তিনি জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত গরমের তীব্রতা কম থাকবে। এরপর আবার তাপমাত্রা বাড়বে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে টাঙ্গাইলে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।