ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : তৌহিদ হোসেন

ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : তৌহিদ হোসেন

ভারত থেকে পুশ-ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। একইসাথে যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে বলে জানিয়েছে ঢাকা।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে পুশ-ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পুশ-ইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এরপরও এটি থেমে নেই। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা, এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে।

দিল্লি এ বিষয়ে রেসপন্স করেছে কিনা, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে। আমরা আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি। এভাবে দেওয়াটা যে ঠিক না এটা আমরা তাদের বুঝিয়েছি এবং আমরা তাদের বলেছি আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যাব। তারা কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকা স্বরাষ্ট্রের মাধ্যমে চেক আপ করছি।

ভারতীয় নাগরিক ও যারা রোহিঙ্গা তাদের পুশব্যাক করা হবে না কী, এখানে রাখছি, এমন প্রশ্ন তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।

আবা/এসআর/২৫

ভারতীয়,ফেরত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত