ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৩ মে থেকে অবশিষ্ট সব জেলায় মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

৩ মে থেকে অবশিষ্ট সব জেলায় মিলবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে হামের টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় এই টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, অতীত নিয়ে কথা বলে সময় নষ্ট করবোনা। অতীতের সরকার গুলো টিকাদান নিয়ে অবহেলার কারণেই হামের এমন প্রকোপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের পরামর্শে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম শুরু হলো বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী,হাম,টিকাদান কর্মসূচি,মো. সাখাওয়াত হোসেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত