
গরম পড়তে শুরু করেছে, দীর্ঘদিন পর অনেকেই আবার এসি চালু করছেন। কিন্তু কয়েক মাস বা একেবারে এক-দেড় বছর বন্ধ থাকার পর সরাসরি এসি অন করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এতে যেমন ঠান্ডা কম পাওয়া যায়, তেমনই হঠাৎ করে বড়সড় যান্ত্রিক সমস্যাও দেখা দিতে পারে।
তাই এসি চালানোর আগে কিছু জরুরি সার্ভিসিং করানো অত্যন্ত প্রয়োজন। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক- কোন কোন কাজ আগে করানো উচিত।
১. এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন : দীর্ঘদিন এসি বন্ধ থাকলে এয়ার ফিল্টারের মধ্যে প্রচুর ধুলো, ময়লা ও জীবাণু জমে যায়। এর ফলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং এসি ঠিকমতো ঠান্ডা দিতে পারে না। অনেক সময় ঘরের ভেতরে অস্বস্তিকর গন্ধও ছড়ায়।