
বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তি। তবে গরমের থেকে স্বস্তি পেলেও, বৃষ্টির দিনে কাপড় ধোয়া অনেক পরিবারের জন্য বড় এক সমস্যায় পরিণত হয়। বৃষ্টির দিনগুলোতে বারান্দা সবসময় ভেজা থাকে। অন্যদিকে, বসার ঘর পরিণত হয় কাপড় শুকানোর জায়গায়। টানা কয়েক দিন রোদ না উঠলে বিপদ আরও বাড়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ধোয়া কাপড় সহজে শুকাতে চায় না। এক-দুই দিনেও কাপড় পুরোপুরি শুকাতে না পারলে তাতে স্যাঁতসেঁতে গন্ধও ধরে যায়। এমন অবস্থায় স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স মানুষের জীবনে অনেকটা স্বস্তি এনে দিচ্ছে। বিশেষ করে, এআইচালিত ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার পুরো প্রক্রিয়াটিকেই আরও সহজ করে তুলছে। উদাহরণ হিসেবে স্যামসাংয়ের এআই-সমৃদ্ধ ওয়াশিং মেশিনের কথা ধরা যায়। এ ওয়াশিং মেশিন কাপড়ের ধরণ অনুযায়ী সাবানের ফেনার, কাপড় ধোয়ার সময় এবং স্পিনের গতি নিজেই ঠিক করে নিতে পারে। এআই প্রযুক্তি ভালোভাবে কাপড় পরিষ্কার করার বিষয়টি নিশ্চিত করে।