ঢাকা শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দ্বৈত

আলতাফ হোসেন
দ্বৈত

এই যে এখানে এলে বাদামের খোসা পেলে

অবশিষ্ট হাতে

যাকে ভাবলে বাওবাব সে একটি নৈশ ক্লাব

ফুরায় প্রভাতে

সকালে এমনই তোর তৈরি হয়েছিল ঘোর

কীভাবে বেরোবি

নতুন বর্ষ আসে ডোবা তাতে পোকা ভাসে

বিধ্বস্ত ছবি

পদ্ম যে অবিচল তোর কী হয়েছে বল্

কালো দেখছিস

পিরিচে সাজানো বেল নাগলিঙ্গমে উদ্বেল

দোয়েলের শিস

জনশ্রুতি, ধারেকাছে অন্য নদীপার আছে

আর কোনো তীর

পাহাড়, সুউচ্চ মাথা, ঢেউয়ের সবুজ পাতা

অশেষ শিশির...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত