প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ অক্টোবর, ২০২৬
আজ বিকেলে শপিংমল থেকে বাড়ি ফেরার সময়,
কাশবনের ধারে দেখেছি যুবতী প্রেম!
একটি ছেলে অপলক তাকিয়ে আছে মেয়েটির দিকে,
যেন মেয়েটির রূপ গিলছে!
ওদের দেখে অতীত স্মৃতি মনে ভেসে ওঠে—
গেল বছর এমনই এক বিকেলে একই
কাশবনের ধারে আমিও দাঁড়িয়েছিলাম।
হঠাৎ গোলাপ ফুল হাতে কাছে আসে এক সুদর্শন যুবক!
ফুল গুঁজে দেয় আমার চুলের খোঁপায়!
আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ছেলেটার দিকে!
তার মুখে একটাই কথা ছিল— খুব বেশি ভালোবাসি,
আপনার মনের ঘরে জায়গা দেবেন আমাকে?
সেদিন ছেলেটির প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি!
কিন্তু সেদিনের পর থেকে কাশবনের ধারে গেলে
সেই চেনা আওয়াজ আসে ভেসে—
তার দেখা পাইনি আর...